ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর প্রতারনা, স্বামী-স্ত্রী আটক

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর প্রতারনা, স্বামী-স্ত্রী আটক


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর প্রতারনা, স্বামী-স্ত্রী আটক
সিলেট: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তারকে সেনাবাহিনী আটক করেছে ।এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী,দেশীয় অস্ত্র,পার্সপোটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। (১০ মার্চ) সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:০০   ১৯৮ বার পঠিত  |            







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ