ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ছেলেকে পুলিশে ধরবে না বলে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা হাতিয়ে নেয় ওবায়দুল

ছেলেকে পুলিশে ধরবে না বলে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা হাতিয়ে নেয় ওবায়দুল


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


ছেলেকে পুলিশে ধরবে না বলে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা হাতিয়ে নেয় ওবায়দুল

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পুলিশ ধরবে না—এমন কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয়ে টাকা নিয়েছেন এক যুবক। যুবকের টাকা নেওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

টাকা নেওয়া অভিযুক্ত যুবকের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার সখল্যা গ্রামে বাসিন্দা।আর স্বেচ্ছাসেবক লীগের নেতার নাম শফিউল আলম তপু।তিনি উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর ছেলে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়,যুবক ওবায়দুল হক।শওকত আলীর উদ্দেশে শফিউল আলমকে বলতে শোনা যায়, ‘৫ হাজার টাকা দিলে ওবায়দুল বলছে,ওসি সাহেব আমারে ধরত না। হে ওসি সাহেবের লগে কথা কইছে।ভাইটকান্দি ইউনিয়নের আনোয়ার দারোগাও ধরত না।’ টাকা নেওয়ার পর যে পুলিশ আসবে না,বিষয়টি বুঝে টাকা নেওয়ার জন্য বলা হয় ওবায়দুলকে।

কথার একপর্যায়ে বিভিন্ন বিটে পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম বলতে থাকেন ওবায়দুল হক।এরপর অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলী ১ হাজার টাকার ৫টি নোট এনে ওবাদুলের হাতে তুলে দেন।

টাকা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।এ ঘটনায় শওকত আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।থানায় অভিযোগ দায়ের পরে ওবায়দুল হকের ভাই শহিদুল শফিউল আলমের উপর হামলা করে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান শফিউল আলম তপু।

ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল হাদি জানান থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে বলে তিনি আরো জানান টাকা আদায়ের ঘটনায় চাঁদাবাজির ধারায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:০২   ৩২৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ