ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে সংবর্ধনা

জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে সংবর্ধনা


কাজী সাব্বির আহমেদ দীপু,(মুন্সীগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ : চট্টগ্রামে অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলায় (একক) কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য চ্যাম্পিয়ন হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজী প্রাচুর্যকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বছরের শুরুতে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ জেলা পর্যায়ে শুরু হয়। এতে ব্যাডমিন্টন খেলায় (একক) চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন ( কে কে) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।

এরপর ঢাকা উপ অঞ্চলের খেলায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পওয়ন ও রানার্সআপ হওয়া বিজয়ীরা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা উপ অঞ্চলের ফাইনাল খেলায় মুন্সীগঞ্জের কাজী কমরউদ্দিন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য চ্যাম্পিয়ন হয়।

এর প্রেক্ষিতে বিভাগীয় পর্যায় পদ্ম অঞ্চল ময়মনসিংহ অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে কাজী প্রাচুর্য। ১৩ ফেব্রুয়ারী দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন ক্রীড়া সমিতির অডিটোরিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলায় কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে পদ্ম অঞ্চল-বিভাগীয় পর্যায়ে (একক) চ্যাম্পিয়ন হয় কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য।

এতে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়ে কাজী প্রাচুর্য গত ২২ ফেব্রুয়ারী থেকে ৩ দিনব্যাপী চট্টগ্রামে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। ৪টি খেলায় অংশগ্রহণ করে ৩টি খেলায় জয়ী হয়ে পদ্মঅঞ্চল-জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য। সে
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু ও মুন্সীগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস সাম্মী দম্পতির ছোট ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৭:৫৪   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ