ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » অন্যায় আবদার না মানায় কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অপবাদ

অন্যায় আবদার না মানায় কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অপবাদ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


অন্যায় আবদার না মানায় কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা অপবাদ

খুলনা: কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, এ ঘটনার জেরে কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কয়রা থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে, গৃহবধূর পরিবারও রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করেছে।

এদিকে, একটি স্বার্থান্বেষী মহল জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মাধ্যমে মেয়ের পরিবারের সঙ্গে ওসির খারাপ আচরণের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা চলছে।

বস্তুত, ঘটনার দিন মেয়ের পরিবারের বাদীর সঙ্গে ওসি খারাপ আচরণ করেননি; বরং ওসির রুমে এক নেতা ওসিকে মামলা গ্রহণ করার জন্য শাসিয়েছেন। ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সে সময় ওসির রুমে বসে থাকা একজন প্রত্যক্ষদর্শী।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওসি ইমদাদুল হক যোগদানের পর কয়রা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধপ্রবণতা কমে গেছে। তবে, একটি গোষ্ঠী তার বদলি চেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমদাদুল হক বলেন, “আমি সব সময় নিরপেক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।”

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৮:৫১   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ