ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ও ছাত্রদের সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ও ছাত্রদের সংঘর্ষ, নিহত ১


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ও ছাত্রদের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ: মধ্যনগর সীমান্ত সড়কে কয়লা চুনাপাথর বাহি গাড়ি আটকে চাঁদাবাজির কান্ডে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি- ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬২) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলী তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক ষ্টেশন থেকে মহিষখলা বাজারের ওপর দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে।

মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেনের নেতৃত্বে এসব লরিগাড়ি থেকে চাঁদা আদায় করা হয়।

গত কয়েকদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মী হারুন মিয়া এ চাঁদাবাজি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার বিকেলে মহিষখলা বাজারে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোক্তার হোসেন ও তার লোকজন হাসান ও হারুনের ওপর চড়াও হয়। সন্ধ্যায় মহিষখলা বাজারে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে মোহাম্মদ আলী আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, সন্ধ্যায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন।তবে ধারনা করা হচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছেন।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ জানান, দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ আধুনিক সদর হাসাপাতালে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪২:৫৫   ১৮২ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ