ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তুই যেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হইবে’

তুই যেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হইবে’


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 তুই যেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হইবে’
পটুয়াখালী: বাউফলে এক ছাত্রদল নেতাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লুটপাট ও চাঁদাবাজির দায়ে অব্যাহতি পাওয়া ইউনিয়ন বিএনপির সম্পাদকের বিরুদ্ধে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলুকে এই হুমকি দেন নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান। গত সোমবার (১০ মার্চ) সকালে তাদের মধ্যে এই কথোপকথন হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কল রেকর্ড থেকে জানা যায়, ছাত্রদল নেতা বাবলুকে এনায়েত খান বলছেন, ‘তুই অভিনন্দন জানাইছ কারে? বাবলু উত্তর দিতে গেলেই আবার এনায়েত বলেন,…পো তোর নাজিরপুর আওয়ার ক্ষমতা আছে? তুই পাঁচ বছরে নাজিরপুর আইতে পারলে আমার নাম ফিরাইয়া থুমু। তোরে তো ভাগেই পাইবে না কেউ, যে যে অভিনন্দন দিছে ওই…পোলারা একটাও এলাকায় আইতে পারবে না। তুই যেই হানে আছো, তোরে ধইরা বুড়িগঙ্গায় ফালাইয়া দিলে কী হবে। এ সময় একাধিকবার অকথ্য ভাষায় গালমন্দ করেন এনায়েত ওই ছাত্রদল কর্মীকে।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এস এম বাবলু বলেন, ‘গতকাল (৯ মার্চ) এনায়েত হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করে রমিজ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দলীয় কর্মী হিসেবে আমি নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করি। এতেই ক্ষিপ্ত হয়ে ফোনে আমাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে হত্যার হুমকি দেন। দলীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি চাঁদা দাবি করে না পেয়ে কৃষকের তরমুজ লুটের ঘটনার মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন এনায়েত হোসেন খান। তবে তিনি মোবাইল ফোনে দাবি করেন, এই কথোপকথন তার নয়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,বিষয়টি শুনেছি,তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪৯   ২৩৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ