ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 

কাঁঠালিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় বাহরাইন প্রবাসী মিঠুন মিস্ত্রির তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী (নির্জন সিকদারকে) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত (নির্জন সিকদার ) (১৭) উপজেলার ওই গ্রামের বিপ্লব সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের  বাহরাইন প্রবাসী। বাড়ীতে তার স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে বসবাস করে। গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাড়ীর পাশে ক্ষেতে টমেটো আনতে যায় তিন বছর ৪ মাসের শিশু । এসময় পার্শ্ববতী বাড়ীর বিপ্লব সিকদারের ছেলে নির্জন সিকদার শিশুকে একা পেয়ে ফুসলিয়ে একটি কলা বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনার ৫দিন পর গত ৯ মার্চ ( রোববার ) বিকেলে নির্জন ওই শিশুর বাড়ীতে টর্চ লাইট চার্জ দিতে আসে। নির্জনকে দেখে ভয়ে আতকে ওঠে শিশুটি। বিষয়টি শিশুর মায়ের নজরে আসে। তার মা জানতে চাইলে শিশুটি ওই দিনের ঘটনা খুলে বলে। এসময় ক্ষোভে শিশুর মা পানির কাচের গ্লাস ছুড়ে মারে নির্জনের গায়ে। গ্লাসের আঘাতে গাল কেটে যায় তার। এ ঘটনায় ওই শিশুর দাদা বাদী হয়ে নির্জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযোগ অস্বীকার করে নির্জনের পিতা বিপ্লব সিকদার বলেন, টর্চ লাইটে চার্জ দিতে গেলে নির্জনকে মারধর করে। পরে তার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাসানো হয়েছে।

থানার ওসি মংচেনলা জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৯   ৫০৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ