ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বাজার মনিটরিংএ ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দোহারে বাজার মনিটরিংএ ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 দোহারে বাজার মনিটরিংএ ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা: দোহারে বাজার নিয়ন্ত্রণে কার্তিকপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসি-পচা মিষ্টি রাখার অপরাধে ৪ মিষ্টি দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- কার্তিকপুর বাজারের ইসলামিয়া মিষ্টি ঘর, রণজিৎ মিষ্টান্ন ভান্ডার, গোপাল মিষ্টান্ন ভান্ডার ও মদিনা মিষ্টি মেলা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার তৃতীয় বৃহত্তম বাজার কার্তিকপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
জানা যায়, অভিযানে অধিক মুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মুল্য তালিকা সঠিকভাবে সাটানোর বিষয়ে সতর্কতা জারী করেন।একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মুল্য সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।এ সময়ে ৪ টি মিষ্টির দোকানে পচা ঁও বাসি মিষ্ঠি রাখার অপরাধে ৪ মিষ্টি দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রমজানে বাজার মনিটরিংএ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিসস্ট্রেটতাসফিক সিবগাত উল্লাহ। তিনি আরও বলেন, অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে মিষ্টির দোকানে পচাঁ ও বাসি মিষ্ঠি(প্রায় আড়াই মন) ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:২৪   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ