ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় দুইজন আটক

দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় দুইজন আটক


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


দোহারে ভ্যানচালককে ছুরিকাঘাতের মামলায় আটক-২
ঢাকা: দোহার উপজেলার পালমগঞ্জ এলাকার ভ্যানচালককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার লটাখোলা বিলের পাড় গ্রামের শেখ কামাল (৪৫) ও তার ছেলে শেখ রবিন(২১)। ছুরির উপর্যপুরী আঘাতে গুরুত্বর আহত হউন উপজেলার লটাখোলা গ্রামের আজাহার সরদারের ছেলে সোহাগ সরদার(২৭)। সোহাগ বর্তমানে তার শশুর বাড়িতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান, তার শশুর মো.বাচ্ছু মিয়া।

তিনি আরও বলেন, গত ৯ মার্চ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠান চিকিৎসকরা।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৩ মার্চ দ্বিতীয় রমজানে ইফতারের পর ভ্যান চালক মো.সোহাগের সাথে দোকানের মালামাল তোলা নিয়ে অভিযুক্ত
কামাল ও তার ছেলে রবিনের সাথে বাকবিতন্ড ঘটে। এঘটনাকে কেন্দ্র করে কামালের নির্দেশে তার ছেলে রবিন ভ্যান চালককে তার কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে পিঠে,হাতে উপর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময়ে গুরুত্বর আহত ভ্যান চালক সোহাগের আর্তচিৎকারে
স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত সোহাগের অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনায় উপজেলার সদরে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠলে রাতেই দোহার থানা পুলিশ হত্যা চেষ্ঠার অভিযোগে একটি মামলা রুজু করেন। মামলার বাদী আজাহার সরদার বলেন, আমি শ্রমিকদের সর্দারী করে সংসার চালাই।বিভিন্ন মালামাল পরিহনের জন্য আমি ও ছেলে দুজনে মিলে একটি ব্যাটারীচালিত ভ্যান গাড়ি নতুন নিয়েছি। সংসার ভালই চলছিলো। দ্বিতীয় রমজানে সন্ধ্যার পর ইফতার শেষে ছেলে সোহাগ ভ্যানগাড়ি নিয়ে বের হলে, বিকেলে ভাড়া নিয়ে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে লটাখোলা বিলের পাড় এলাকার কামাল ও তার ছেলে রবিন ছুরি দিয়ে উপর্যপুরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে দেখি ডাক্তার সাহেব ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছে। এ সময়ে আমাদের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আমি আল্লাহর দরবারে বিচার চাই।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, আসামীদের ধরতে সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী কামালকে
আটক করার পর তার তথ্য মতে মানিকগঞ্জ জেলা থেকে রবিনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনার সাড়ে জড়িত বাবা-ছেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:০২:৪৭   ২৬৭ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ