ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন

ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাস ও কলেজের নাম পরিবর্তন

টাঙ্গাইল: ভূঞাপুর বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নাম করণ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

গত ১০ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ আলী স্বাক্ষরিত স্মারক নং ২৩.০০.০০০০.১৫০.১৬.০৫২.২৫.৭২ তারিখ- ১০ মার্চ ২০২৫ নম্বর পত্রে ১৬ টি প্রতিষ্ঠান ও স্থানের নাম পরিবর্তন করে নতুন নাম করণ করা হয়।

এই তালিকার প্রথমেই ভূঞাপুরের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে ‘যমুনা সেনানিবাস’ এবং ১১ নম্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ নাম করণ করা হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও স্থান গুলো হলো- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস- মিঠামইন সেনানিবাস, শেখ হাসিনা সেনানিবাস- বরিশাল সেনানিবাস, শেখ রাসেল সেনানিবাস- পদ্মা সেনানিবাস, বঙ্গবন্ধু কমপ্লেক্স- বিএমএ একাডেমিক কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারী কমপ্লেক্স-৯১ও২)- আর্টিলারী সেন্টার এন্ড স্কুল, মুজিব রেজিমেন্ট আর্টিলারি- ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘর-বাংলাদেশ সামরিক জাদুঘর, বঙ্গবন্ধু রেজিমেন্ট আর্টিলারি চরমোনাজাত-রেজিমেন্ট আর্টিলারি,জাজিরা, বঙ্গবন্ধু জাদুঘর ঢাকা সেনানিবাস- স্বাধীনতা জাদুঘর, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ভূঞাপুর-যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জলসিঁড়ি- আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাজিরা- জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ- বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শেখ কামাল কমপ্লেক্স- ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স ও মুজিব ব্যাটারি সড়ক- গোলন্দাজ সড়ক নাম করণ করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৫:২০   ২৮৭ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ