ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ধর্ষকদের ফাঁসির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন

ধর্ষকদের ফাঁসির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 

ধর্ষকদের ফাঁসির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন

নেত্রকোনা: “মোদের দাবি একটাই—ধর্ষকদের ফাঁসি চাই” এই দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নারী উন্নয়ন ফোরাম ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির উদ্যোগে বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সারাদেশের মতো কলমাকান্দাতেও নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জনসমক্ষে ফাঁসি কার্যকর করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি রেখা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলি আক্তার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, নারী উন্নয়ন ফোরামের আহ্বায়ক সবিতা রানী, কোষাধ্যক্ষ কল্পনা রানী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও তিনটি সংগঠনের অসংখ্য নারী নেত্রী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু অপরাধীরা বিচারহীনতার সুবিধা নিচ্ছে। তাই ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এইচ/এল

 

বাংলাদেশ সময়: ২০:২০:১৫   ২৬১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ