ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় এনএসএস ও অক্সফামের প্রকল্প পরিচিতি সভা

কলাপাড়ায় এনএসএস ও অক্সফামের প্রকল্প পরিচিতি সভা


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 

কলাপাড়ায় এনএসএস ও অক্সফামের প্রকল্প পরিচিতি সভা

বরগুনা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে ওয়াটার উইমেন নামে একটি প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অক্সফামের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এনএস এ সভার আয়োজন করে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামন, কলাপাড়া উপজেলার জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন, স্থানীয় সরকার প্রতিনিধি মো. মাঈনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবু সায়েম লতা চাপলি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল নিজাম, এলজিইডির উপসহকারী মো. আবু সায়েম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহরিয়ার রিজবী লিমন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর মিডিয়া এন্ড কমিউনিকেশন কো- অর্ডিনেটর জাকির হোসেন। প্রকল্পের লক্ষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্জালনা করেন এনএসএসএর টেকনিক্যাল অফিসার মো. জাহিদুল ইসমলাম। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, এই প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে ১হাজার ৫শ’ নারীদের উপকারভোগী নির্বাচন করা হবে।

তাদের নেতৃত্বের বিকাশ এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সুলভমূল্যে নিরাপদ পানি বাজারজাত করে পানি বাহিত রোগ প্রতিরোধে অবদান রাখা এবং ওয়াটার ও স্যানিটেশন সম্পর্কে শিক্ষার্থী এবং কমিউনিটির জনগনকে আরো বেশী সচেতন করা হবে। এই প্রকল্পে মাধ্যমে কমিউনিটিতে রিভার্স অসমোসিস প্রক্রিয়ায় লবন পানিকে জীবানুমুক্ত করে মিষ্টি পানিতে রুপান্তরের জন্য ২টি প্লান্ট এবং ৮টি ফিল্টার স্থাপন করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:৪৩:৩১   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ