ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » স্কুলছাত্রীকে অপহরন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা

স্কুলছাত্রীকে অপহরন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


স্কুলছাত্রী অপহরনের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনের বিরুদ্ধে মামলা

পাবনা: চাটমোহরে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাসহ দু’জনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত দুইজন হলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন ও তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন।

ভুক্তভোগী ছাত্রী ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুনসহ বেশ কয়েকজন বখাটেরা বিরক্ত করতো ওই স্কুল ছাত্রীকে। এছাড়া নানারকম কুপ্রস্তাব দিতো। এতে ওই স্কুলছাত্রী সাড়া না দেওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে রতন-মামুনসহ বেশ কয়েকজন ওই স্কুল ছাত্রীর বাড়িতে যায়।

এ সময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ওই স্কুল ছাত্রীকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধ্বস্তধ্বস্তির একপর্যায়ে তারা ঘরের মধ্যেই ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায় বলে অভিযোগ। এ সময় ওই স্কুল ছাত্রীর বাবা ও স্বজনরা তারাবি নামাজ পড়ার জন্য স্থানীয় মসজিদে ছিলেন। পরে ওই স্কুল ছাত্রী ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তির বিচার হোক।’

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন বলেন, অভিযুক্ত রতন হোসেন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি আমি জেলা নেতৃবৃন্দকে জানিয়েছি। ঘটনার সাথে তার নূন্যতম সম্পৃক্ততা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এামলার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েল করেছেন। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩১   ৩৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ