ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

চরফ্যাসনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


চরফ্যাসনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

ভোলা: চরফ্যাসনে সমুদ্রগামী ৫০ জেলের মধ্যে বকনা বছুর বিতরন করা হয়েছে।  বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বহী অফিসার রাসনা সারমিন মিথি সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে গরু গুলো জেলেদের মধ্যে বিতরন করেন।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানাযায়,সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে কৃষি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪৮ কেজি থেকে ৬০ কেজি ওজনের প্রতিটি গরুর মূল্য ৩০ হাজার টাকা নিধারন করে এ এন এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চরফ্যাসন উপজেলার ৫০ জেলের জন্য ৫০ টি বকনা বাছুর বরাদ্দ দেয়া হয়। সেই ধারাবাহিকতায় বিতরন কার্যক্রম শুরু করা হয়।
সুবিধাভোগী জেলে মো. কামাল হোসেন জানান, ইলিশ শিকারের চলমান নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বেকার হয়ে পড়েন জেলেরা। তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় সরকার বকনা বাছুর দিয়েছেন এতে আমাদের অনেক উপকার হয়েছে। মাছ শিকারের পাশাপাশি গবাদী পশু পালন করে একটি কর্মসংস্থানের সুযোগ পেয়েছি।
বৃদ্ধ জেলে সুলতান আহম্মেদ জানান, মাছ শিকার বন্ধ থাকাকালীন সময়ে বেকার হয়ে পড়েছি। তবে একটি বকনা বছুর পেয়ে আমার একটি বিকল্প কর্মসংস্থান হয়েছে। এতে আমাদের অভাব লাঘব হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মধ্যে বকনা বাছুর দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, সমুদ্রগামী জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে কৃষি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের একটি ব্যতিক্রম উদ্যোগ। এতে মাছ শিকারের পাশাপাশি গবাদী পশু পালন করে জেলেরা বাড়িতে আয়ের সুযোগ পেয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৫   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ