ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জি এম কাদের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করে করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোন নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন জি এম কাদের। জাপা কার্যালয়ে হামলা, ইফতার মাহফিল পণ্ডু করে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর পরিচয়ে।

জি এম কাদের বলেন, অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অপব্যবহার করেছিল। বর্তমান সরকারও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করে ফেলেছে। ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তারক্ষীদেরই জীবনেরই নিরাপত্তা নেই।

গত চার নির্বাচনে আওয়ামী লী‌গের স‌ঙ্গে সম‌ঝোতা ক‌রে অংশ নেয় জাপা। একতরফা, রা‌তের ভোট ও ডা‌মি ভোটখ‌্যাত তিন নির্বাচনে জাপা বি‌রোধীদল হয় সংসদে। শেখ হা‌সিনার পত‌নের পর অতীতের ভূমিকার জন‌্য জাপারও বিচার দা‌বি কর‌ছে অভ‌্যুত্থানকারীরা। ছাত্র-জনতার অভ‌্যুত্থা‌নের পর মামলা হ‌য়ে‌ছে জাপা নেতা‌দের বিরুদ্ধেও। অন্তর্বর্তী সরকারও কোথাও ডাক‌ছে না জাপা‌কে। দলটিও সরকারের সমালোচক হয়ে উঠেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৮:৫৬   ৩৭৬ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ