ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা

পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 

পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা

পটুয়াখালী: পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা তরমুজের বাম্পার ফলন। এবারের তরমুজ মৌসুমে পটুয়াখালীতে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে, যা বাজারে আনতে পারলে প্রায় তিন হাজার কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে। অনুকূল আবহাওয়া, চাষের আধুনিক প্রযুক্তি এবং প্রশাসনের সহায়তায় কৃষকরা এবার অন্য যেকোনো বছরের তুলনায় বেশি লাভবান হচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ৫ হাজার হেক্টর বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। বিশেষ করে গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার কৃষকরা আগাম চাষ করে ভালো দাম পাচ্ছেন। কৃষকরা জানান, মাঠ পর্যায়ে প্রতি হেক্টর তরমুজ ৫ থেকে ৮ লাখ টাকায় বিক্রি হচ্ছে, যা পাইকারি বাজারে ১০-১২ লাখ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি এ বছর চাঁদাবাজির দৌরাত্ম্য থেকেও মুক্তি পাচ্ছেন তারা। তারপরেও কিছুটা লোকসান থেকে মুক্তি পেতে সরাসরি মাঠ থেকে পরিবহন ব্যবস্থার দাবি ব্যবসায়ীদের।

একজন সফল চাষি আব্দুল গফুর বলেন, এবার আবহাওয়া ভালো ছিল, সার, বীজ ও পানি পেয়েছি সময়মতো। তাই ফলন রেকর্ড পরিমাণ হয়েছে। এবার আমাদের কষ্ট সার্থক হয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন দালালদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ করছে। রাঙ্গাবালী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমরা নিশ্চিত করছি, কৃষকরা যেন সরাসরি লাভ পায়, কোনো দালালের হাতে প্রতারিত না হয়।

পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছেন, চাষিরা যাতে নির্বিঘ্নে তরমুজ বাজারজাত করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন নৌ ও সড়কপথে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, সঠিক সময়ে কৃষি উপকরণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ায় তরমুজ উৎপাদনে রেকর্ড হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এবার বড় সাফল্য। গত বছর পটুয়াখালীতে ২৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল, তবে ভাইরাসজনিত কারণে কিছু ফসল নষ্ট হয়েছিল। এবার ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সাফল্য পটুয়াখালীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

ব্যবসায়ীরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থা ও পরিবহন সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তরমুজ চাষ আরও ব্যাপক হবে, যা পুরো দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩২   ৩৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ