ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে“স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন

কাউখালীতে“স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 

কাউখালীতে“স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন

পিরোজপুর: বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী সারাদেশের সাথে পিরোজপুরের কাউখালীতে“স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। জাতীয় পরিচয়পত্র (NID) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে উপজেলা নির্বাচন অফিসের সম্মুখে বৃহস্পতিবার ১৩ মার্চ বেলা ১১টা থেকে ২ ঘন্টা ব্যাপী বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক ঘোষিত সময়সূচী “স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে উপজেলার নির্বাচন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ, শিক্ষক,ছাত্র ছাত্রী, সেবাগ্রহীতা অংশগ্রহণ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ বলেন, ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (NID) কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। বিগত সরকার জাতীয় পরিচয়পত্র (NID) সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার উদ্যোগ নেয়। কিন্তু রাজনৈতিক দলসহ বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী চায় এটি নির্বাচন কমিশনের অধীনেই থাক। অতিসম্প্রতি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় পরিচয়পত্র (NID) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার আইন বাতিল করে তা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনেই রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, আরেকটি চক্র আলাদা কমিশন গঠন করে জাতীয় পরিচয়পত্র (NID) পরিচালনার পাঁয়তারা করছে।

এর প্রেক্ষিতে ৫ মার্চ জাতীয় পরিচয়পত্র (NID) বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনেই রাখার উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল সরকার ও কমিশনের মাননীয় উদ্যোগ গ্রহণের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি ও পরামর্শ দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি। তাই ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাউখালীতে “স্ট্যান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:০৩:১১   ২৩৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ