ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মানববন্ধন

পটুয়াখালী: কলাপাড়ায় ‘আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় পৌর শহরের আন্ধারমানিক নদী সংলগ্ন হেলিপ্যাড মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, সাংবাদিক সৈয়দ রাসেল,অ্যালফাবেট স্কুলের ডাইরেক্টর মোস্তফা জামান সুজন, রাসেল মোল্লা, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আন্দারমানিক নদী সহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান।পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে দখল ও দূষনে অস্তিত্ব সংকটে থাকা খালগুলোকে খননের দাবি জানান।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:২২:২৫   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ