ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 

যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

টাঙ্গাইল: যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ আহত হয়েছে। যমুনা সেতু পূর্ব পাড়ে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।

সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী প্রায় ২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুইটি বাস সরাতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে তা দ্রুত সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৩৫:১৩   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ