ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

হাতিয়ায় অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


 

হাতিয়ায় অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী: হাতিয়া উপজেলা কমিউনিটি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জাহাজমারা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু কলেজ পরিদর্শনে এলে স্থানীরা তার নিকট অধ্যক্ষের অপসারণ দাবি করে এই বিক্ষোভ করেন। এতে অংশগ্রহন করেন স্থানীয় অভিবাবক, সাবেক ছাত্র, ব্যবসাযী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় ৫শতাধিক মানুষ। বিক্ষোভ মিছিলটি জাহাজমারা বাজার প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে কলেজ হলরুমে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন কলেজের প্রতিষ্ঠাতা। স্থানীয়দের দাবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের একজন সক্রিয় কর্মী ছিল। তিনি ক্ষমতার অবব্যবহার করে মেধাবী শিক্ষকদেরকে বিভিন্ন সময় লাঞ্চিত ও অপসারণ করেন। শিক্ষকদের প্রনোদনার অর্থ আত্মসাৎ করেন। বোর্ড কতৃক ফরম পুরনের নির্ধারিত অর্থের তিনগুন টাকা আদায় করেন। কলেজের গাছ বিক্রির করে দেড় লাখ টাকা আত্মসাৎ করেন। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণ দাবি করা হয়।

মতবিনিময় সভায় কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু বলেন, আমি এলাকার দাবির সাথে একমত। দীর্ঘ ১৭ বছর আমরা সবাই জিম্মি ছিলাম। আমি প্রতিষ্ঠাতা হয়েও কলেজের দেখবাল করতে পারিনি। এখন থেকে নতুন করে দায়িত্ব দেওয়া হবে। পূর্বে জোরপূর্বক অপসারন করা শিক্ষকদের পূর্ণবহাল করা হবে। আমি আগেও কলেজের শিক্ষকদের বেতন ভাতা চালিয়ে গিয়ে ছিলাম এখন থেকে এমপিওভূক্তি হওয়া পর্যন্ত আবারো চালিয়ে যাবো।

এসময় কলেজ থেকে অপসারিত হওয়া কয়েকজন শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাবেক ছাত্র সহ এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য হাতিয়া কমিউনিটি কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। জাহাজমারা বাজারের পশ্চিম পাশে এক একর জায়গার উপর কলেজটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৬   ৮৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ