ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক,বিপাকে শিক্ষার্থী

টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক,বিপাকে শিক্ষার্থী


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


 টাকা নিয়ে রেজিস্ট্রেশন করেননি শিক্ষক,বিপাকে শিক্ষার্থী
পটুয়াখালী: বাউফলে এক শিক্ষার্থীর কাছ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি নেওয়ার পরও রেজিস্ট্রেশন না হওয়ায় বিপাকে পড়েছেন ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মাসুমা বেগম। তিনি উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ সংক্রান্ত অভিযোগ লিখিত আকারে দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাফুজা বেগম। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মাসুম বিল্লাহ ও জুনিয়র মৌলভী আইয়ুব আলীর অবহেলার কারণে রেজিস্ট্রেশন হয়নি দাবি ওই শিক্ষার্থীর অভিভাবকের।
ভুক্তভোগী পরিবার জানায়, উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার জুনিয়র মৌলভী আইয়ুব আলী ওই শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি গ্রহণ করলেও তা সংশ্লিষ্ট বোর্ড বা কর্তৃপক্ষের কাছে জমা দেননি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থী বোর্ড থেকে রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি জানতে পারেন। এতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী মাসুমা বেগম বলেন, পরিবারের সবার অমতে মায়ের সাপোর্টে অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে গেছি। তাদের টাকা লাগবে তারা বলতে পারতো। এভাবে আমার শিক্ষাজীবন কেন হুমকির মুখে ফেললেন তারা? অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ুব আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এ কাজের দায়িত্ব আমার না।

উত্তর দাসপাড়া দাখিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মাসুম বিল্লাহ মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৭:৫৫   ২২৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ