ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন

মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন


মো.মনির আকন মঠবাড়িয়া,(পিরোজপুর)
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


মঠবাড়িয়ায় মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় ইফতার করানো ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স” কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইফতারপূর্বক সময়ে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ক্রয়কৃত নির্ধারিত জমিতে এ কমপ্লেক্স কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও বেতমোর আশ্রাফুল উলূম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ শাহ্ জালাল।
প্রভাষক মো. নাজমুচ্ছাদাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রুহুল আমিন দুলাল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ মো. আবদুল জলিল, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কে এম হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ৬নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক নজরুল ইসলাম, বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এবং নিহারিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছাদিকুর রহমান। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ্।
এসময় বক্তারা বলেন, মঠবাড়িয়ায় ঐতিহ্যের পথে এগিয়ে চলা স্বপ্নের প্রতিষ্ঠান মারকাযুল হুদা ইসলামী কমপ্লেক্স শিক্ষা, দাওয়াহ্ ও জনকল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান। বহুমুখী এ দ্বীনি প্রতিষ্ঠানটি ২০২২ সালে যাত্রা শুরু করে। আজ এ আয়োজনের মধ্য দিয়ে ইসলামী কমপ্লেক্সের কাজের শুভ উদ্বোধন হলো। বক্তারা আরো বলেন, সারা দেশে যে ক্রটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম চালু হয়েছিল তা থেকে বের হতে হলে এরকম আদর্শ ও বাস্তব সম্মত দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।

ইতোমধ্যে এ ইসলামিয়া কমপ্লেক্সের অধীনে মারকাযুল হুদা আলিয়া মাদ্রাসা (বালক ও বালিকা শাখা) চালু করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত জমিতে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৫:০৫   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ