ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আই.বি.ডব্লিউ.এফ এর লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন

আই.বি.ডব্লিউ.এফ এর লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


আই.বি.ডব্লিউ.এফ এর লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন

ভোলা: লালমোহনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) লালমোহন উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি এম. এ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সভাপতি এ.এইচ.এম. অলি উল্যাহ।

উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন, আইবিডব্লিউএফ’র লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাও: আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,লালমোহন শাখা মুহা: ইমরান।

আইবিডব্লিউএফ’র ভোলা জেলা শাখার সেক্রেটারি মো. জাহিদ হোসেন,অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের লালমোহন উপজেলা সভাপতি হাছনাইন আল মুসা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম অলি উল্যাহ বলেন, এসব উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদন্ডহীন করেছে। বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। যেই ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকের ৭২ হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, রমজান মাস আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। আপনার ১১ মাস ব্যবসা করছেন ১ মাস পণ্যের দাম কমিয়ে দেন। আর আপনার ইসলামি পন্থায় ব্যবসা করুন। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করছেন।

সম্মেলনে আই.বি.ডব্লিউ.এফ লালমোহন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের ১ম পর্বে আইবিডব্লিউএফ লালমোহন উপজেলা দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে এম এ হাসান কে পুনরায় লালমোহন উপজেলা শাখার সভাপতি ও সোলাইমান জমাদারকে সেক্রেটারী করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং আবু সাঈদকে পৌরসভা সভাপতি ও আবদুল মোত্তালেবকে সেক্রেটারী করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ.এইচ.এম. অলি উল্যাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৫   ২০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ