ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে খালের বাধঁ অপসারণের দাবিতে মানববন্ধন

বাউফলে খালের বাধঁ অপসারণের দাবিতে মানববন্ধন


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


বাউফলে খালের বাধঁ অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: বাউফল উপজেলার ধুলিয়া ইউপির ধূলিয়া লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ও সিসি ব্লকের কাজ করতে গিয়ে পরিবহনের সুবিধার্থে ঠিকাদার ধূলিয়া খালের মীরা বাড়ীর দক্ষিন পার্শ্বে বালি ভরাট করে বাধঁ দেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও জেলে পরিবার। দীর্ঘ দুই বছর ধরে ভোগান্তি পরেও প্রতিকার না পেয়ে খালের বাধঁ অপসারণের দাবিতে আজ শুক্রবার সকালে ধূলিয়া খালের অভিমুখে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভূক্তভোগী কৃষক ও জেলে পরিবারসহ স্থানীয়রা।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ নাসির উদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, ধূলিয়া খালটি একসময় এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দখল ও দূষণের কারণে এটি এখন মৃতপ্রায়। নদীর তীর রক্ষার নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার খালটির মুখে বাধঁ দিয়ে আটকে দেয়।

ফলে বর্ষাকালে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষি কর্মকান্ড। জেলেরা তাদের নৌকা খালে ভিতরে রাখতে পারছেনা। নদীতে রাখার কারণে প্রায়ই চুরি হচ্ছে তাদের একমাত্র সম্বল নৌকা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেলেরা। তাই কৃষি রক্ষায় খালে পানিপ্রবাহ স্বাভাবিক করার জন্য খালের বাধঁ অপসারণে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩২   ৩৬১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ