ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে গৃহবধু উধাও, ৯দিনেও উদ্ধার হয়নি

রাজারহাটে গৃহবধু উধাও, ৯দিনেও উদ্ধার হয়নি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


রাজারহাটে গৃহবধু উধাও, ৯দিনেও উদ্ধার হয়নি

কুড়িগ্রাম: রাজারহাটে এক গৃহবধু উধাওয়ের এক সপ্তাহ অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। ফলে দুশ্চিন্তায় কাটছে ওই গৃহবধুর বাবা-মা সহ স্বজনদের।

জানাগেছে,গত ৫মার্চ দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ গ্রামের প্রাণ কুমারের স্ত্রী দিপালী রানী তার ৭বছরের একমাত্র কন্যা সন্তানকে বাড়িতে ভাতিজিকে ভাইয়ের কাছে পৌঁছাতে রাজারহাটে আসেন। এরপর থেকে বাড়ি ফিরেননি এবং তার মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান বের করতে না পারায় ৮মার্চ ওই গৃহবধুর পিতা দীনবন্ধু রায় রাজারহাট থানায় একটি জিডি করেন। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি।
দিপালির পিতা দীনবন্ধু রায় বলেন,আত্মীয়,স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি মেয়ের খবর পাইনি। দিপালির স্বামী চট্রগ্রামে রাজমিস্ত্রীর কাজ করে। প্রাণ কুমার ও দিপালির মধ্যে দাম্পত্য কলহ চলা আসায় তার স্বামীর বাড়ির লোকজনও খোঁজ খবর রাখছে না বলে জানান। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১১   ১০০৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ