ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মন্দির ভাঙচুরের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

মন্দির ভাঙচুরের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


মন্দির ভাঙচুরের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা

পিরোজপুর: নাজিরপুরে আওয়ামীলীগ নেতার নির্দেশে জমি দখল করতে গিয়ে মন্দির ও ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় স্থানীয় স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুজ্জামান শিকদার মনি সহ ৮ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী-বলিবাবলা রাস্তার পুর্ব পাশে ওই গ্রামের স্কুল শিক্ষক ঠাকুর চাঁদের ভোগ দখলীয় জমি নিয়ে জেলার সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সাথে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে ওই আওয়ামীলীগ নেতার নির্দেশে গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উদয়তারা গ্রমের আজিজুল শেখ ও জেলার সদর উপজেলার শিকদারমল্লিক গ্রামের জালিজ শেখ সহ ৭-৮ জনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ওই জমিতে থাকা ঘর ও একটি মন্দির ভাংচুর করে। এ সময় হামলাকারীরা ওই জমির পশ্চিম পাশের খালের ওপর পাশে থাকা অন্য একটি সার্বজনিন মন্দিরও ভাংচুর করে।

স্থানীয়রা জানান, ওই জমির মালিক রতন হালদারের কাছ থেকে স্কুল শিক্ষক ঠাকুর চাঁদ ক্রয় করেন। সম্প্রতি আওয়ামীলীগ নেতা মনি শিকদারও সেই জমি ক্রয় করেছেন বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। ওই দিন তা দখল করতে সেখানে থাকা ঘর ও পাশের মন্দির ভাংচুর করে প্রতিপক্ষ।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, জমির দখল নিয়ে বিরোধের জেরে মন্দির ভাংচুরের অভিযোগে মমালা দায়ের হয়েছে।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা মো. শরিফুজ্জামান মনি ওই জমিটি ক্রয় সূত্রে তার দাবী করে বলেন, সেখানে থাকা ঘর ভাংচুর করা হয়েছে, তবে মন্দির ভাংচুরের অভিযোগ মিথ্যা।

উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা শরিফুজ্জামান মনি শিকদারের বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন সময় নারী ধর্ষন, হত্যা, লুন্ঠন সহ অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৪   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ