ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু

যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাপায় হেলপারের মৃত্যু

টাঙ্গাইল: যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে আলমগীর নামে ট্রাকের একজন হেলপার নিহত হয়েছে। যমুনা সেতুর পূর্বপাড়ে গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার নিহত আলী মিয়ার ছেলে আলমগীর। তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করতো।

ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

এবিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাক চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৪   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ