ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় হাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদোগে ইফতার মাহফিল

মনপুরায় হাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদোগে ইফতার মাহফিল


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


মনপুরায় হাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদোগে ইফতার মাহফিল

ভোলা: মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ মার্চ) ৪ টায় মনপুরা উপজেলার হাজীর হাট বাজার উত্তর মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাওঃ শাজাহানের সঞ্চালনায় ইফতার মহফিলে দারসুল কুরআন পেশ করেন মাওলানা নুরনবী শিবলী। সভাপতিত্ব করেন, হাজির হাট ইউনিয়নের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন।

হাজির হাট ইউনিয়নের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিনেরর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন ফরাজি।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ফরাজি, সসাবেক সেক্রেটারি মাওলানা নুরনবী শিবলী, হাজির হাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম সহ ইউনিয়নের সকল কর্মপরিষদ সদস্য বৃন্দ।

বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজি বিগত সরকারের কষ্টের স্মৃতি স্মরণ করে বলেন, “ফ্যাসিবাদের শাসনামলে আমাদেরকে প্রকাশ্য কোন সভা-সমাবেশ করতে দেয়নি। তাদের জুলুমের শিকার হয়ে আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। আজ আমরা যাদের কারনে এ বিজয় অর্জন করেছি তাদের উদ্দেশ্য কোন ভাবে নষ্ট করা যাবেনা।”

প্রধান অতিথি আমিমুল ইহসান জসিম বক্তব্যে বলেন, “আমাদেরকে জনগনের আস্তা অর্জন করার জন্য আরও বেশি জনগণের জন্য কাজ করতে হবে। জনগনের বিপদে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন আগামী দিন হবে ইসলামের। তাই আপনাদের ইসলামের সু-মহান দাওয়াত জনগনের কাছে কাছে পৌছাতে হবে।” ইয়তার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনার করেন, জামায়াত নেতা মাওলানা মোঃ ছালাউদ্দিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৭   ১৩৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ