ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

পটুয়াখালী: ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামে এক অটোরিকশা চালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রেজাউল গাজীর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল গাজী প্রায় দুই বছর ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের উত্যক্ত করার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি করতেন। শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করার পর মাথা ন্যাড়া করে দেয়। এ সময় স্থানীয় কয়েকজনের অনুরোধে তাকে পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কল্পনা বেগম বলেছেন, “রেজাউল গাজী প্রায় দুই বছর যাবত স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীসহ বিভিন্ন নারীদের উত্যক্ত এবং অশালীন অঙ্গভঙ্গি করছিল। আজ দুপুরে আমার এক বোনের মেয়ের সামনে অশালীন ভঙ্গি করেছে। এর আগেও একই রকম অঙ্গভঙ্গির কারণে এলাকার নারীরা প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেয় রেজাউল। এলাকার সবাই শুক্রবার রাতে তাকে ধরে ন্যাড়া করে দিয়েছে।”

একই এলাকার আরেক বাসিন্দা রুমা বেগম বলেন, “আমার সঙ্গে কয়েকদিন আগে ওই যুবক অশালীন অঙ্গভঙ্গি করেছে। আমি প্রতিবাদ করলে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।”

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৯   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ