ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জুয়েল প্রধান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় একটি চক্র। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। আটক জুয়েল প্রধান পুরিন্দা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা বার আউলিয়া দুধের বন্ধ একটি কারখানা রয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এ কারখানার মেশিনপত্রসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়ার জন্য স্থানীয় একটি চক্র গড়ে উঠে। চক্রটি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়।

আর এ কাজে বাঁধা হয়ে দাঁড়ান সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের। শনিবার দুপুরে এনিয়ে জুয়েল প্রধানের সাথে স্থানীয় চক্রটির বাগবিত-া ঘটে। পরে ৪০/৫০ জন একত্রিত হয়ে জুয়েলকে বাড়ি থেকে ডেকে এনে পিটুনী দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জুয়েলের বিরুদ্ধে পাঁচরুখী এলাকায় হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার তাকে নারায়ণগঞ্জ আদালতে তা প্ররণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:২৩   ৩২০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ