ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ৫৮ হাজার শিশু পেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আড়াইহাজারে ৫৮ হাজার শিশু পেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


আড়াইহাজারে ৫৮ হাজার শিশু পেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নারায়ণগঞ্জ: ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন এর আওতায় প্রথম দিনেই নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৮ হাজার ১শ, ৩৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গনে ‘জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ডা. চেমন আরা, ডা, আরিফ হোসেন প্রমুখ।

মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আলমগীর হোসেন বলেন, ‘আড়াইহাজার উপজেলার দুইটি পৌরসভা ও ১০ ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ২৮৯ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলছে। মোট ৫৯ হাজার ১৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় শনিবার প্রথম দিনেই ৬-১১ মাস বয়সী ৬ হাজার ৭১জন শিশুর মধ্যে ৬ হাজার ৪৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫২ হাজার ৯১ জন শিশুর মধ্যে ৫২ হাজার ৩৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।’
ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু তাদের একটি অংশ অপুষ্টিতে ভুগছে। শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের সকল শিশুর অপুষ্টি দূরীকরণ ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৪   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ