ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গ্রেপ্তার


জামিয়া সুলতানা,ধর্মপাশা (সুনামগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


ধর্মপাশায় উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক হোসেন রুবেল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের নিজ বসতঘর থেকে শুক্রবার (১৪মার্চ) রাত সোয়া দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগেের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেল কে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:২৫   ৪০০ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ