ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নারী কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা,যুবক গ্রেপ্তার

কালীগঞ্জে নারী কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা,যুবক গ্রেপ্তার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


কালীগঞ্জে নারী কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টা,যুবক গ্রেপ্তার

গাজীপুর: কালীগঞ্জে হা-মীম গ্রুপের সুইং বিভাগের এক নারী (৩০) কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় মামুন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকার আনারুল মিয়ার ছেলে মামুন মিয়া দীর্ঘদিন ধরে হা-মীম গ্রুপের সুইং বিভাগে কর্মরত ভুক্তভোগী নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে ভুক্তভোগীর বাড়ির আশেপাশে এসে ও রাস্তা-ঘাটে অশ্লীল কথাবার্তা এবং অঙ্গভঙ্গি করতো। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সুযোগ পেলে বড় ধরণের ক্ষতি করার হুমকিও দিয়েছিল।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় মামুন মিয়া তাকে মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করতে থাকেন। সে সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে মামুন পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১০ ধারায় ১৪(৩)২৫ নং মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার মামুন মিয়া রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। দুই বছর আগে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের মাধবপুরের এক তরুণীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে সে ঐ মামলায় জামিনে রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেফতার মামুন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩২   ২৭২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ