ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকেটে অতিরিক্ত টাকা আদায়

সিংগাইরে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকেটে অতিরিক্ত টাকা আদায়


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


 

সিংগাইরে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকেটে অতিরিক্ত টাকা আদায়

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:বিভাগে ডাক্তার দেখাতে ভাংতির অজুহাতে টিকেট বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী বহি:বিভাগে ডাক্তার দেখাতে রোগী প্রতি টিকিটের মূল্য তিন টাকা। সেখানে আদায় করা হচ্ছে পাঁচ থেকে দশ টাকা। টিকিট বাণিজ্য করে বছরে বাড়তি নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে দালাল ও হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয় রোগীর স্বজনদের। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। এছাড়া কাউন্টারের সামনে টাঙানো নেই মূল্য তালিকা।

সরজমিনে গিয়ে কথা হয় পৌর এলাকার বিনোদপুর মহল্লার সুজন মিয়ার সাথে। তিনি বলেন, আমার মেয়ে আয়ুষার সর্দি-কাশি হয়েছে। শিশু ডাক্তার দেখাতে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমি ২০ টাকা দিলে কাউন্টার থেকে আমাকে ১০ টাকা ফেরত দেয়া হয়। উপজেলার সায়েস্তা ইউনিয়নের সুবর্ণা আক্তার জানান, আমি ও আমার মেয়ে দুজনই অসুস্থ্য। দুজনের জন্য ১০ টাকা দিয়ে টিকিট নিয়েছি। বাড়তি টাকা কখনো চাই নাই, আর তারা দেয় নাই।

গোবিন্দল গ্রামের আনোয়ার হোসেন বলেন,আমি জানি না টিকিটের মুল্য কত? তবে ১০ টাকা দিয়েছি,আমাকে ৫ টাকা ফেরত দেয়া হয়েছে। দুই টাকা ফেরত চাইলে ভাংতি নেই বলে আমাকে দেয়নি। গোপালনগর গ্রামের সুলতানা ও আটি মাইটান গ্রামের হাতেম আলী বলেন,একটি টিকিটের মূল্য ১০ টাকা নিয়েছে। এ রকম অভিযোগ প্রায় প্রতিটি রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা যায়, বহি:র্বিভাগে গড়ে প্রতিদিন টিকিট কেটে ডাক্তার দেখান ৫’শ থেকে ৭’শ জন।সেই হিসেবে গত এক বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার রোগী বহি:বিভাগে ডাক্তার দেখান। প্রতি রোগী থেকে অতিরিক্ত নেয়া হচ্ছে ২ থেকে ৭ টাকা। বছরে যার পরিমান ৫-৭ লাখ টাকা। যা সরকারি কোষাগারে কখনও জমা হয় না।

এ বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. মুশফিকুর রহমান ৫-১০ টাকা নেয়ার কথা স্বীকার করে জানান, ভাংতি থাকলে ফেরত দেই, না থাকলে দিতে পারি না।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, ভাংতি জটিলতার কারনে টিকিটের মূল্য বৃদ্ধি করে অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার ব্যবস্হা করা হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৭   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ