ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০জন গ্রেপ্তার

কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০জন গ্রেপ্তার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


 

 

কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০জন গ্রেপ্তার

পিরোজপুর: কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারীসহ পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে ১৫ মার্চ শনিবার শেষ রাতে জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়।

এসময় শাহাদাৎ হোসেনের বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা (৫৯), একই গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আউয়াল (৫২), একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে মামুন খান (৪৩), একই গ্রামের হাতেম আলীর ছেলে বাচ্চু মিয়া (৫২) এবং আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীর (৫৩) কে গ্রেফতার করা হয়।

এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩৭), দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক এবং মাগুড়া গ্রামের ওমর আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

এদের নামে বিভিন্ন অপরাধমূলক মামালায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,এ উপজেলায় যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৫   ৫২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ