ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে শিশুকে বলৎকার ও গণধর্ষনের পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

চরফ্যাসনে শিশুকে বলৎকার ও গণধর্ষনের পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


চরফ্যাসনে শিশুকে বলৎকার ও গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেপ্তার

ভোলা: চরফ্যাসন খাসমহল মসজিদের তৃতীয়তলায় মাদ্রাসা পড়ুয়া ৪র্থ শ্রেণির ছাত্র বলৎকারের মামলার একমাত্র আসামী ক্বারী মো, তালহা(১৯) এবং ঢালচরের গণধর্ষণ ও পর্নোগ্রাফী আইনে দায়ের করা মামলার প্রধান আসামী ইসমাইল (২১)কে গ্রেপ্তার করা হয়েছে। বলৎকার ঘটনার ২৪ঘন্টার মধ্যেই ক্বারী মো, তালহাকে চরফ্যাসন পৌরসভার ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এবং ইসমাইলকে চট্রগ্রামের চন্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার দুপুরে প্রেসব্রিফিংএ ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জান এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গত ১৪ মার্চ, শুক্রবার রাতে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র (ভিক্টিম) তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে চরফ্যাসন আলীয়া মাদ্রাসা মসজিদে যায়। মসজিদে প্রবেশমুখ থেকে ধর্ষক ক্বারী মো, তালহা শিশুটিকে মোটরসাইকেলে চড়িয়ে ঘুরানোর টোপ দিয়ে সেখান থেকে নিজের মোটরসাইকেলে তুলে নেন। মোটরসাইকেলে তুলে পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরিয়ে দৃষ্টিনন্দন খাসমহাল মসজিদ দেখানোর টোপ দিয়ে খাসমহাল মসজিদের তৃতীয়তলার সিঁড়ির চিলেকোঠায় তুলে নেন এবং সেখানে পায়জামা-পাঞ্জাবী খুলে জোরপূর্বক শিশুকে বলৎকার করে।
শিশুটি যন্ত্রনায় চিৎকার করলে ধর্ষক ক্বারী মো. তালহা তড়িগড়ি করে নেমে যান এবং মোটরসাইকেল যোগে পালিয়ে যান। ঘটনার পর স্বজনরা ভিক্টিমকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।তারাবি নামাজ চলাকালে মসজিদের চিলেকোঠায় শিশু ধর্ষণের ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ মসজিদ এবং সড়কের সিসিটিভি ফুটেস বিশ্লেষণ করে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক ক্বারী মো, তালহাকে গ্রেপ্তার করে। ক্বারী মো, তালহা চরফ্যাসন পৌরসভার ৫নং ওয়ার্ডের মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে এবং সে হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিকের দোকান এলাকার চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম।
এদিকে পুলিশ সুপার আরোও জানান, ঢালচরে যুবতীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের এক বছর পর ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধর্ষণ ও পর্নোগ্রাফী আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামী ইসমাইল নামের এক তরুনকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলার দক্ষিণ আইচা থানা পুলিশ গত শনিবার অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করেছেন।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার পর পরই ভিক্টিম শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৩   ১৮৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ