ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আওয়ামী লীগ নেতার মুক্তির দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


আওয়ামী লীগ নেতার মুক্তির দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের মুক্তির দাবী এলাকায় শত শত নারী পুরুষ থানায় জড়ো হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। এসময় জুয়েলের মুক্তির দাবীতে তারা স্লোগান দেয়। রোববারা সকাল সাড়ে ১০ টার দিকে এই এলাকার সচেতন নাগরিক ব্যনারে স্থানীয়রা থানায় জড়ো হয়ে এ কর্মসূচী পালন করে।
পুরিন্দা গ্রামে বাসিন্দা শায়েস্তা বেগম বলেন, ‘জুয়েল এলাকার সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেন। সুখে দুখে কাছে পাওয়া যায়। পরিবারের সন্তান হিসেবে আমরা পুরিন্দাবাসী স্নেহ করে থাকি। এমন ভালো মানুষকে পুলিশ কেন আটকে রাখলো তা জানতে চাই।’
একই গ্রামের আব্দুর রহমান, সাইজুদ্দিন, আফরোজা আক্তার, শরীফ হোসেন, নজর আলী, জোহরা বেগমসহ আরও অনেকে জানান, এলাকার চোর. ডাকাত বদমাইসরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এসকল অপরাধীদের ধরছেনা। জুয়েলের মত এক সমাজ সেবক ও ভালো মানুষকে ধরে আনলো। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলো। অতি দ্রুত জুয়েলকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়ে মুক্তির দাবী জানার তারা।
পরে শত শত নারী পুরুষ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ করে।
পুলিশ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা বার আউলিয়া দুধের বন্ধ একটি কারখানা রয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এ কারখানার মেশিনপত্রসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়ার জন্য স্থানীয় একটি চক্র গড়ে উঠে। চক্রটি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। আর এ কাজে বাঁধা হয়ে দাঁড়ান সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের।

শনিবার দুপুরে এনিয়ে জুয়েল প্রধানের সাথে স্থানীয় চক্রটির বাগবিতণ্ডা ঘটে। পরে ৪০/৫০ জন একত্রিত হয়ে জুয়েলকে বাড়ি থেকে ডেকে এনে পিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জুয়েলের বিরুদ্ধে পাঁচরুখী এলাকায় হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে তা প্ররণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৬   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ