ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও লক্ষ টাকা জরিমানা

তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও লক্ষ টাকা জরিমানা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও লক্ষ টাকা জরিমানা

ময়মনসিংহ: তারাকান্দায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস”নামের অবৈধ ইটভাটা।ইটভাটাটি উপজেলার গালাগাঁও ইউনিয়নের কলহরি গ্রামে অবস্থিত ছিলো।একইসাথে অভিযান পরিচালনার সময় ইটভাটাটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়।
১৬ মার্চ (রোববার) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর,যৌথবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটাটির চুল্লির আগুন নিভিয়ে দেন।এসময় এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ইটভাটাটির বিভিন্ন অংশ।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন-দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তারাকান্দার গালাগাঁও ইউনিয়নের কলহরি গ্রামে মেসার্স হাসান ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শণে ব্যর্থ হওয়ায় ভাটাটিকে গুড়িয়ে দেওয়াসহ মালিকের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৩০   ৩৫৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ