ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


হাতিয়ায় দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

নোয়াখালী: হাতিয়া উপজেলায় কোষ্টগার্ডের পৃথক অভিযানে মো:মামুন ও রিয়াজ নামে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে। রবিবার দুপুরে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার গভীর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া এলাকা থেকে মো: মামুনকে এবং বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া এলাকা থেকে রিয়াজকে আটক করা হয়।
আটক মো: মামুন উদ্দিন চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে ও রিয়াজ উদ্দিন বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রামের আব্দুল হকের ছেলে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়েছে। আটক মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে এবং পরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হাতিয়া থানায় তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। আটক রিয়াজের বিরুদ্ধেও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা সহ একাধিক চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার মো:সিয়াম-উল-হক জানান, আটক দুইজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৩৪   ৪৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ