ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাঁঠালিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

কাঁঠালিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ (খাদ্যশষ্য) সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের ২শ ১৪ জন জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন হাওলাদার, ইউনিয়ন প্রশাসনিক অফিসার স্বপন কুমার ওজা, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি মো.নাসির উদ্দিন, ইউপি মেম্বার নুরুজ্জামান সিকদার, জায়দুল আলম খান, নুরুল আলম মিলু, ও বাদল মাহমুদসহ অন্যান্য মেম্বারগণ।

উপজেলা মৎস্য অফিসার নাহিদা আক্তার জানান, ইলিশ আহরণ বন্ধ থাকায় উপজেলার ৬ ইউনিয়নে ৯শ২৪জন জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে চেঁচরী রামপুরে ৩৮জন,পাটিখালঘাটা ২৮, আমুয়া, ১৮৯, কাঠালিয়া সদর ২১৪, শৌলজালিয়ায় ২৮০ এবং আওরাবুনিয়া ইউনিয়নে ১৮০ জন জেলে, ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি খাদ্য সহায়তা সহায়তা পেয়েছেন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩০   ১৬০ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ