ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কলেজের অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে অফিস দখল করায় মানববন্ধন

কলেজের অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে অফিস দখল করায় মানববন্ধন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


ভূঞাপুরে অধ্যক্ষ কলেজের তালা ভেঙে অফিস দখল করায় মানববন্ধন

টাঙ্গাইল: ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলীকে স্থায়ী ভাবে বহিস্কারের দাবীতে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

ভূঞাপুর প্রেসক্লাবের সামনে কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মানববন্ধনে শিক্ষকদের একাংশ, কর্মচারী ও ছাত্রীরা অংশ নেয়। এসময়ে বক্তব্য রাখেন, অধ্যাপক মিজানুর রহমান আখুন্দ, হোসনে আরা, শিক্ষার্থী সানিয়া, পূজা, নূরী অতসী প্রমুখ। উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল্লাহ আল আওয়াল হাবিব, খন্দকার মুজাহিদ মেহেদী হাসান, নূরুল ইসলাম মনসুর, সীমা আক্তার, রীনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যক্ষ হাসান আলী দীর্ঘ দিন যাবৎ নানা অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে তাকে
সাময়িক বহিস্কার করা হয়। অধ্যক্ষ হাসান আলীর বহিস্কারের বিরুদ্ধে হাই কোর্টে রিট করলে হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করে। তৎপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে অধ্যক্ষ হাসান আলীকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করে। কিন্তু কলেজ গভর্নিং বডি তার যোগদান গ্রহণ না করায় অধ্যক্ষ হাসান আলী কলেজের তালা ভেঙে অফিস দখল করে। কলেজের তালা ভেঙে অফিস দখলের প্রেক্ষিতে কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।

অধ্যক্ষ হাসান আলী বলেন, মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেছেন। তৎপ্রেক্ষিতে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে আমাকে কলেজে যোগদান করার অনুমতি প্রদান করেছেন। তিনি আরো বলেন, এব্যাপারে আমি গভর্নিং বডির সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অধ্যক্ষের অফিস কক্ষে আমি প্রবেশ করার চেষ্টা করে তালা পরিবর্তন দেখে আমি সেটি ভেঙে অফিসে প্রবেশ করি।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৫৩   ৩৭২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ