ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


আল-আমিন হোসাইন,(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

নাজিরপুরে জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলা সদরে অবস্থ আলিয়া মাদ্রাসা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় নাজিরপুর উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পূরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর - ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতে সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহ্ফুজুর রহমান, সহ সভাপতি মো. জাহিদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন ও পেশাজিবী সংগঠনের নেত্রীবৃন্দ সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কুরআনের শিক্ষা গ্রহণ করে আমরা যদি সমাজ পরিচালনা করতে পারি তবে সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না। তাই ইউনিয়ন পরিষদ হতে শুরু করে সংসদ, সচিবালয়সহ সর্বক্ষেত্রে কুরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৬   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ