ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককের ওপর হামলা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককের ওপর হামলা


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

 

বসতবাড়ি দখলের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককের ওপর হামলা

খুলনা: কয়রায় সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর  সাংবাদিক মিনহাজ দিপুর  চালিয়েছে সুন্দরবনের আলোচিত জলদস্যু ও একাধিক মাদক মামলার আসামি আবু জাফর ছোটন এবং কয়রা বাজারের ইয়াকুব আলীর ছেলে বাইজিদ হোসেন।

কয়রা উপজেলা পরিষদের সামনে সাংবাদিক মিনহাজ দিপুকে ডেকে নিয়ে রবিবার দুপুরে একটি দোকানে আটকে রেখে তাকে মারধর করা হয়। পরবর্তীতে তিনি কয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের সামনেই অভিযুক্তরা আবারো তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্যত হয় এবং গলায় থাকা প্রেস আইডি কার্ড ধরে টানাহেঁচড়া করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাদক কারবারি ও জলদস্যু আবু জাফর ছোটন বলেন, “মনি ফকির মামা মারতে বলেছেন।” পরে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত সাংবাদিক বর্তমানে কয়রা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনি ফকিরের ছেলে মারুফের নেতৃত্বে খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বসতবাড়ি দখল করে সেখানে একটি ইবতেদায়ী মাদ্রাসা চালু করা হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় বিএনপি নেতা মনি ফকির ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও সাংবাদিক মিনহাজ দিপুর বড় ভাই ও বাবাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেছিলেন। এবার সরাসরি তার ভাগ্নে, মাদক কারবারি আবু জাফর ছোটনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন,বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের টহল টিম ছিল।থানায় অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনার পর সাংবাদিক মহলসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫৮   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ