ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যেতে পারেন। এটা যত দেরি হবে তত বেশি বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে, তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজ সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আবার সেই হত্যা, জখম ও ধর্ষণের ঘটনায় বিচলিত হয়ে পড়ছি। এগুলো আমাদের উৎপীড়িত করছে। অন্যদিকে আমাদের ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, দেশ পরিচালনা করবেন তত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১০:১৭   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ