ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ভবন এখন মাদকের আখড়া

গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ভবন এখন মাদকের আখড়া


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

গণপূর্ত বিভাগের পরিত্যক্ত ভবন এখন মাদকের আখড়া

পটুয়াখালী: পৌর শহরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত অধিকাংশ ভবন বেশ কয়েক বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। কিন্তু ভবনগুলো না ভাঙার কারণে তা এখন হয়ে উঠেছে মাদকের আখড়া।

এছাড়াও জরাজীর্ণ ৫টি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এগুলো সংস্কার না করা এবং পরিত্যাক্ত ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ না করায় তৈরি হয়েছে আবাসন সংকটের। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পটুয়াখালী পৌর শহরে সরকারি অফিস পাড়ার কাছেই সরকারি কর্তকর্তা-কর্মচারীদের জন্য এ.বি.সি ও ডি টাইপে ২০টি ভবন নির্মাণ করা হয়।

২০টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ১৫ টি ভবনকে বেশ কয়েক বছর আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৫টি জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী ভবনে অল্প কয়েকটি পরিবার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যে কোনো সময় ভবন ধসে ঘটতে পারে দুর্ঘটনা।

অন্যদিকে অধিকাংশ ভবন জনশুন্য হওয়ায় রাত হলেই এই এলাকায় বিরাজ করে ভুতুড়ে পরিবেশ। এছাড়া পরিত্যাক্ত ভবনগুলোতে চলে মাদকসেবিদের আড্ডা। চলে অনৈতিক কর্যকলাপ। এছাড়া স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে কাটান সময়।
এমন সব কাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী। ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করে হারানো পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের।

অচিরেই জড়াজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৬   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ