ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

তারাকান্দায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

তারাকান্দায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ময়মনসিংহ: তারাকান্দায় চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে রবিবার (১৬ মার্চ) বিকেলে তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বক্তব্যে বলেন,গত ৭ জানুয়ারী ঐতিহাসিক ডামি নির্বাচন করে আ:লীগ ক্ষমতায় বসেছিল।
আওয়ামীলীগ সরকার ভোটের নামে জাতীর সাথে প্রহসন করেছিল।

এছাড়াও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ওই সকল নির্বাচন কোনভাবেই দেশে এবং বিদেশে গ্রহনযোগ্য হয়নি। এক তরফা নির্বাচন করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় বসে দেশকে একটি মাফিয়া রাষ্ট্র হিসেবে পরিণতি করেছিল। আর করেছে দেশের অর্থ পাচার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারানির্যাতিত ও সকল নেতাকর্মীদের সম্মাননা ও ইফতার মাহফিলে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেসেজ প্রত্যেকটি নেতাকর্মী ও আপামর জনসাধারণের কাছে তুলে ধরেন। তুলে ধরেন ৩১ দফার বাস্তবায়ন।

তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে ও সদস্য ইবনে কাসেম মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজী আব্দুল বাতেন,আসাদুজ্জামান আসাদ মন্ডল,শামিম তালুকদার,আব্দুল হামিদ,এড়.ইসমাইল হোসেন,রাকিব তালুকদার,আসাদ উল্লাহ আসাদ ও জোবায়ের হোসেন তালুকদার,মামুন মন্ডল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা ওলামাদলের আহবায়ক আতিকুল ইসলাম এবং
বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৬:০৫:১২   ৪১৫ বার পঠিত  |            







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ