ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর: এক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন এক আদালত। ওই আদেশে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় ৭ আসামীকে বেকসুর খালাস দেন আদালত। সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম ওই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে ছালাম হাওলাদার (৫০), মহব্বত আলীর ছেলে মোঃ আলমগীর (৫৮), আঃ আজিজের ছেলে আঃ মালেক (৬৬), মজিদ মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ আলীর ছেলে আইউব আলী (৫৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৩ নভেম্বর রাত ২ টায় উপজেলার উত্তর শিয়ালকাঠীর কাপালীরহাট বাজারে মোঃ রফিকুল ইসলামের সাইকেল পার্টস এর দোকানে ১০ থেকে ১২ জনের ডাকাত দল শাপল দিয়ে তার দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ক্যাশ বাক্সে থাকা টাকা লুটে নেয়। এসময়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। ডাকাতরা পালাবার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ওই গ্রামের আঃ ছোমেদের পুত্র মিজান পেটে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তৎক্ষনাত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ৬ টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশী তদন্তে ১২ জন ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। সাক্ষ্য প্রমানে আদালত ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকী ৭ জনকে বেকসুর খালাস দেন। মামলায় আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল ও অ্যাড. এমডি. আউয়াল এবং রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাড. ওয়াহিদ হাসান বাবু।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৬:১১:০০   ১৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ