ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সহায়তার চাল নিতে এসে নারী লাঞ্চিত

কাঁঠালিয়ায় সহায়তার চাল নিতে এসে নারী লাঞ্চিত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


কাঁঠালিয়ায় সহায়তার চাল নিতে এসে নারী লাঞ্চিত

ঝালকাঠি: কাঁঠালিয়ায় লাবনী আক্তার (২৫) নামের এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে সহায়তার চাল নিতে এসে ওই নারী এবং তার বাবার ওপর এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অস্বীকার করে মহল্লাদার রফিক বক্স বলেন, ওই নারীর বাবা তাকে অশ্লীল ভাষায় গালি দেয়। তাই তাকে ধাক্কা দিয়ে বের দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সোমবার ( ১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারী লাবনী আক্তার বাদী হয়ে থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানাগেছে, রোববার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে দুস্থ্যদের মাঝে (খাদ্যশষ্য) চাল বিতরণ হয়। এসময় লাইনে দাড়ানো নিয়ে মহল্লাদারের সাথে তর্কবির্তক হয়। এক পর্যায় ধাক্কা ধাক্কি র ঘটনা ঘটে। এসয় একজন এসে ওই নারীর গায়ের ওপর পড়ে। এসময় প্রতিবাদ করলে ওই নারীকে মারধর করে। এতে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে তার বাবা শাহজাহান সিকদার পরিষদে এসে মেয়েকে মারধরের কারণ জানতে চায়। এতে মহল্লাদার ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে।
অভিযোগ অস্বীকার করে মহল্লাদার রফিক বক্স বলেন, সহায়তার চাল নেওয়ার সময় লাইনে না দাড়িয়ে হুড়োহুড়ি করে ভিতরে ঢোকে। এতে বিতরণ কাজে ব্যঘাত ঘটে। সহায়তা গ্রহনকারিদের লাইনে দাড়িয়ে সারিবদ্ধভাবে চাল নেওয়ার জন্য অনুরোধ করি। এনিয়ে কয়েকজনের সাথে তর্কবির্তক হয়। এর মধ্যে একজন আমার মাকে তুলে গালি দেয়। ওই নারী কিভাবে আহত হয়েছে আমার জানা নেই।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.পনির হোসেন জানান, বিতরণের সময় একটি ঘটনা ঘটেছে। ওই নারীকে চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হয়েছে।
থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:০১   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ