ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কলমাকান্দায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


কলমাকান্দায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোনা: পবিত্র মাহে রমজান উপলক্ষে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উপজেলার কালিহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে ও মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভ, ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজলসহ দলীয় নেতাকর্মীরা।

ইফতারের পূর্বে মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫৬   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ