ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দুটি চোরাই গরু উদ্ধার,চোর গ্রেপ্তার

কাঁঠালিয়ায় দুটি চোরাই গরু উদ্ধার,চোর গ্রেপ্তার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


কাঁঠালিয়ায় দুটি চোরাই গরু উদ্ধার,চোর গ্রেপ্তার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় চুরি যাওয়া দুটি গরুসহ হাচিবুর রহমান নামের এক চোরকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৭ মার্চ) রাতে থানার এসআই মো.আলআমিন ও প্রকাশ চন্দ্রের নেতৃত্বে বরগুনার বেতাগী থানা পুলিশের সহায়তার বেতাগী উপজেলার কাজিরহাট বদনীখালী সড়কের পাশ থেকে দুটি গরুসহ চোরকে আটক করা হয়। এসময় গরু বহনকারি একটি ট্রলার টেম্পু জদ্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
মামলার বিবরণে জানাগেছে, গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মো.আ.সালাম হাওলাদারের গোয়াল থেকে লক্ষাধিক টাকা মুল্যের দুটি ষাড় গরু চুরি হয়। অনেক খোঁজাখুজি করেও গরু দুটি পাওয়া যায়নি। একদিন পরে গরুর মালিক মো.আ.সালাম হাওলাদার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

পরে থানা পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী করে সোমবার রাতে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজীরহাট বদনীখালী সড়কের পার্শ্ব থেকে দুটি গরুসহ পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া এলাকার শাহআলমের ছেলে চোর হাচিবুর রহমান (৩২) আটক করা হয়।
থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত চোর হাচিবুরের বিরুদ্ধে ভান্ডারিয়া ও কাঠালিয়া থানায় গরু চুরি মামলা রয়েছে। তাকে কোর্টে চালান করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩১   ২৯১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ